#Quote
সাল পহেলা আসছে আবার
নববর্ষের হালখাতা
বর্ষবরণ উৎসবে তাই
মেতে উঠবে জনতা।
গাঁয়ের মাঠে বসবে আবার
বৈশাখের ঐ মেলা
ছোট্র খোকা দোলনায় চড়ে
খেলবে মজার খেলা।
খোকা-খুকি ছন্দ পায়ে
নাচবে তা ধিন’তা
খুশির স্রোতে ভেসে যাবে
দূর অতীতের চিন্তা।
বটের নিচে জমবে আবার
পান্তা খাওয়ার ধুম
বর্গাচাষি করিম চাচার
হারিয়ে গেছে ঘুম!
Facebook
Twitter
More Quotes
বৃষ্টি বিহীন, বৈশাখী দিন দমকা বায়ে, নূপূর পায়ে যখন আসে, গন্ধ ভাসে! পাকা আমের কালো জামের সঙ্গে লিচু, আরো কিছু ফলের সাথে সবাই মাতে! আসলে ঝড়, কন্ঠ স্বর হয়রে ভারী, তবুও আড়ি ভাঙে ঘর, ভাঙে চর কান্না বাড়ে, নদীর পাড়ে!
এই নতুন বছরে তোমার সব স্বপ্ন যেন হয় সত্যি… সব সুযোগ যেন ধরা দেয় তোমার হাতের মুঠোয়… বৃদ্ধি পায় তোমার মনের সব আনন্দ ও খুশী… নববর্ষের আগাম শুভেচ্ছা
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে সিঁদুর মেঘের গায়, বৈশাখ এলো উগ্রতা নিয়ে কৃসনো মেঘের নায়! বৈশাখ এলো কাল বৈশাখীর হাওয়ায়-হাওয়ায় ধেয়ে, বৈশাখ এলো বাউলের বেশে বৈশাখী গান গেয়ে ! উচ্ছ্বাসের এই দিনে নবীন ছড়াও প্রেমের বার্তা, তোমরা জাতির ধরবে হাল আর হবে দেশের কর্তা ! শোষণ যুলুম রুখে দাড়াও তাড়াও দুখের দিন, সব বেদনা ভুলে বাজাও হেথায় সুখের বীণ! এদেশ আমার জন্মভূমি এদেশ আমার প্রাণ, কাঁদলে কেউ দুখে পড়ে হৃদয় সুতোয় টান! পুরোনো সব দুঃখ ভুলে ফিরে এলো প্রহেলা বৈশাখ, সব ভেদাবেদ ভুলে বাজাও ন্যায় শাসনের হর্ষ!
কে কে যাবে বৈশাখী মেলায় জমবে মেলা পথে পথে সাজবে রঙিন সাজে মনের মাঝে তাকদুম তাকদুম বৈশাখী সুর বাজে। লাল সাদা শাড়িতে সাজব পহেলা বৈশাখে লাল সাদা ফুল মালা খোঁপায় নথ ঝুলাবো নাকে। হেলে দুলে গানের মাঝে হারাবো এ বেলায় নাগরদোলায় চড়ব আমি বৈশাখী বটমেলায়। পাতায় বাঁশি হাতে নিয়ে সুর ছন্দে বাজাবো হরেক রকম আনন্দে মন আঙ্গিনা সাজাবো। ফুলের মুকুট মাথায় নিবো ঠোঁটে লালের ছোঁয়া মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি কিনব মুড়ির মোয়া। বৈশাখী মেলায় কে যাবে তোমরা এবার বলো? দলে দলে বন্ধু সবাই প্রাণের মেলায় চলো।
নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।...
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে মিলাক
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
নতুন বছরের রঙে রাঙা পহেলা বৈশাখের দিনটা অনেক শুভ।লাল-সাদা শাড়িতে হাসে প্রাণ,বাজে ঢাক, উঠে আনন্দ রূপ।
ঢাক ঢোল মাদলের তালে, রং বে-রঙের মনের দেয়ালে, বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে…শুভ নববর্ষ
শুভ জন্মদিন আমার সুন্দর স্বয়ং! এই নববর্ষ আনন্দ ও আনন্দে ভরে উঠুক!
শুভ জন্মদিন
সুন্দর
নববর্ষ
আনন্দ
উঠুক
নিজের জন্মদিনের মজার স্ট্যাটাস
নিজের জন্মদিনের মজার উক্তি
নিজের জন্মদিনের মজার ক্যাপশন