#Quote
More Quotes
সংসার-সমুদ্রে স্ত্রীলোক তরণী স্বরুপ- সকলেরই এই আশ্রয় গ্রহন করা কর্তব্য।
সময়ের সমুদ্রে আছি, কিন্তু একমুহূর্ত সময় নেই। — রবীন্দ্রনাথ ঠাকুর
আমাকে সমুদ্রে নিয়ে যাও কেননা সমুদ্র আমাকে তার মুগ্ধতায় মুগ্ধ করেছে।
যে নদী যত গভীর হয় তার গর্জন ও তত কম ; নিঃশব্দে সে প্রবাহিত হতে জানে।
একটি নদী তার শক্তির জন্য নয়, বরং অধ্যবসায়ের কারণে পাথরের মধ্য দিয়ে কাটায়। – জিম ওয়াটকিন্স
সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া।
এই সৌরমন্ডলের এই পৃথিবীর এক কীর্তনখোলা নদীর পাড়ে যে-শিশুর জন্ম। দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে-কিশোরের। জ্যোৎস্না যাকে প্লাবিত করে। বনভূমি যাকে দুর্বিনীত করে । নদীর জোয়াড় যাকে ডাকে নশার ডাকের মতো। অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল গোলাম বানানোর শিক্ষাযন্ত্র । অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে এক হৃদয়হীন ধর্মের আচার। অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে।- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমি ভালোবাসার নদী, আমি নদীর তরী!!!!!! ভেসে যাবো দূর সুদূরে প্রেমের বৈঠা ধরি।
নদী যেমন কখনোই তার নিজের জল পান করে না; গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না ঠিক সেইভাবেই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শেখা উচিত প্রত্যেক মানুষের।
নদী আমাকে ভালোবাসে, নাকি আমি নদীকে ভালোবাসি; ব্যাপারটা অমীমাংসিত!