#Quote
More Quotes by Kazi Nazrul Islam
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম
ঝঞ্ঝার নূপুর পড়িয়া নৃত্যায়মান তুফানের মতো আমরা বহিয়া যাইবো। যাহা থাকিবার তাহা থাকিবে, যাহা ভাঙিবার তাহা আমাদের চরণাঘাতে ভাঙিয়া পড়িবেই।
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পড়ে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও পাপী নও যদি কেন এ ভড়ং ট্রেডমার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামী গুম! - কাজী নজরুল ইসলাম
কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। - কাজী নজরুল ইসলাম
যাহারা অটল-সংস্কারের পাষাণ স্তুপ আঁকড়িয়া পড়িয়া আছে, তাহারা জীব হইয়াও জড়।
খেলে চঞ্চলা বরষা-বালিকা মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায় দোলে গলায় বলাকার মালিকা। - কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। - কাজী নজরুল ইসলাম
নদীতে নুড়ি থাকে, এক ফোঁটা জল সে পায় না। কারণ তার অন্তর শূণ্য নয়। এমন করে আমাদের অন্তর মুক্ত করে, বৃহৎকে জীবনে বরণ করে আনতে হবে।
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য।।