#Quote
More Quotes by Rabindranath Tagore
অনুগ্রহ দুঃখ করে, দিই, নাহি পাই। করুণা কহেন, আমি দিই, নাহি চাই।- রবীন্দ্রনাথ ঠাকুর
আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু আমি শুধু আছি আর কিছু নাই কভু। পলক পড়িলে দেখি আড়ালে আমার তুমি আছ হে অনাদি আদি অন্ধকার! - রবীন্দ্রনাথ ঠাকুর
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে - যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে; সে নিতান্ত নিরীহ।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে । - রবীন্দ্রনাথ ঠাকুর
আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘরজনী, দীর্ঘ বরষ-মাস ।যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত পাই গো। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি মানবকে অনেক কিছু শেখা যেমন শুভ্রতা, সত্যতা, শীতলতা এবং অনুকরণীয়তা - রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে। - রবীন্দ্রনাথ ঠাকুর
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে । - রবীন্দ্রনাথ ঠাকুর
ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।