#Quote
More Quotes by Kingkor Ahsan
আজকাল আমি আর দুঃখ পাইনা, কষ্ট দিলেও কেউ কেমন সুখ সুখ লাগে ভুলে, বুক চিরে আসা হতাশাও পাত্তা পায়না তেমন, কঠিন বিষাদেও হেসে উঠি আওয়াজ তুলে! - কিঙ্কর আহসান
দূরের মানুষের করা অপমান, অবহেলা সহ্য করা যায় কারণ সেখানে সম্পর্কের দোহাই দেবার কেউ নেই। কাছের মানুষরা কিছু বললে বুকে লাগে। তাতে আকাশ ভেঙ্গে পড়ে! - কিঙ্কর আহসান
ঝড় হচ্ছে? হোক, তবুও ঝাপসা হতে নেই আমার চোখ!
মানুষটা খুব অপছন্দের হলেও নিয়মের বাইরে গিয়ে আজ সামান্য এই লেখককে নিয়ে এক লাইনে একটা ভালো কথা বলে যান বলে দেখি! - কিঙ্কর আহসান
আমাদের সবারই নিজেদের লেখা একটা গোপন সুইসাইড নোট থাকে! - কিঙ্কর আহসান
কেউই আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার কষ্ট, সীমাবদ্ধতা বুঝবেনা। নিজের বানানো যুক্তিতে নিজেকে নির্দোষ মনে করে আর বাকি সবাইকে অপরাধী ভেবে পাওয়া আত্মতৃপ্তির লোভ কেউ সামলাতে পারেনা। খুব দুঃখ, বিপদেও তাই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করে, বোঝানোর চেষ্টা করে আশ্রয় চাইবেন না। আশ্রয়ের জন্য, শান্তির জন্য বরং নিজের কাছেই ফিরুন, নীরব থাকুন। মানুষের নিজের চেয়ে আপন আর কেউ নাই। - কিঙ্কর আহসান
ছেড়ে চলে যায় সবাই, বাসবে ভালো একটুখানি? নিজেই বুঝিনা নিজেকে, আমি মানুষটা কেমন জানি! - কিঙ্কর আহসান
একটু বোঝা, হাতটা ধর, পাশে বয় না, আমি ভেঙেচুরে গেলে তোর কষ্ট হয়না? - কিঙ্কর আহসান
লুকোচুরি খেলায় কতটুকুন তোমরা পাঁকা? তবে কী এরই নাম বেঁচে থাকা? বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত! - কিঙ্কর আহসান
সবচেয়ে ভয়ংকর ক্ষত হয় কথার আঘাতে তবুও কথা দিয়ে মানুষ খুন করা থামেনা মানুষের! - কিঙ্কর আহসান