#Quote

এসো হে নবীন, বাজিয়ে সুর লহরী উল্লাসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্বলাদিত নবীন প্রাণ।- রুনা লায়লা (বাংলা কবিতা.কম)

Facebook
Twitter
More Quotes
এসো হে নবীন,নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন,শত বাধা-বিপত্তি পেছনে ফেলে,পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে।– রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
ফাল্গুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে, সেজেছে বসন্ত আজ পলাশের রঙে।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে- রবীন্দ্রনাথ ঠাকুর
আজকের এই অনুষ্ঠান আমাদের সবার জন্য একটি বিশেষ মুহূর্ত। আপনারা আমাদের পরিবারের নতুন সদস্য। আপনাদের সবার শিক্ষা জীবন সফল ও আনন্দময় হোক, এই কামনা করি। আপনারা এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
নবীণ, এসো হে রঙধনুর রঙ মেখে, আলোর নতুন সংকেত নিয়ে, সোনালি ডালায় বরণ করার জন্য আমরা প্রস্তুত, পদার্পণ করো — সংগৃহীত।
হে নবীন, বাহির হও গুহা থেকে, আঁধার থেকে। টগবগে তীব্র রক্ত তোমার, প্রবল তেজ। যা কিছু ভালোর শুরু তোমার হাত ধরে, জাতির যা কিছু মহানের যাত্রা সেই তোমারই পথ পানে চেয়ে। তবে কেন ঢাকো নিজেকে অন্ধকারে?
নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান।এসো ছায়াতলে,করিব বরণ হৃদয়ের মায়া তীরে।—মাশরুর এনান।
এসো হে নবীন, বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নব প্রাণ।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে – রবীন্দ্রনাথ ঠাকুর
ঐ নূতনের কেতন ওড়ে,কাল বোশেখির ঝড়,তোরা সব জয়ধ্বনি কর।—কাজী নজরুল ইসলাম।