#Quote
হায় রে মানুষের মন!
এ যে কিসে ভাঙ্গে, কিসে গড়ে,
তাহার কোনো হিসাবই পাওয়া যায় না।
অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই।
যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না,
কেমন করিয়া 'আমার 'বলিয়া তাহার মন যোগানো যায়!
কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ঘর করা চলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
অসময়ে মেঘের আড়ালে আজ সূর্য অস্ত গেছে বলে সেই অন্ধকারটাই হবে সত্যি, আর কাল প্রভাতে আলোয় আলোয় আকাশ যদি ছেয়ে যায়, দুচোখ বুজে তাকেই বলব এ আলো নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক করেছি। কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাল যে ছিল,আজ সে নাই; আজও যে ছিল,তাহারো ঐ নশ্বর দেহ টা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না; অথচ, এই দেহ টাকে আশ্রয় করিয়া কত আশা,কত আকাঙ্ক্ষা,কত ভয়,কত ভাবনাই না ছিল। কোথায় গেল? এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল?তবে কি তার দাম?মরিতেই বা কতক্ষন লাগে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভালবাসাটার মতো এতবড় শক্তি , এতবড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না এতবড় কাজও বুঝি কিছু নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জো নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলেই মিথ্যা বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হতে বঞ্চিত হয়ে থাকতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল সে শুধু অন্তর্যামীই দেখিতেছিলেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যা ভাল কাজ, তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়—মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়