#Quote

আমরা মিথ্যা গ্রহণ করতেই বেশি ভালোবাসি বলে আমাদের সামনে মশলা আর রং মাখিয়ে মিথ্যাকেই উপস্থাপন করা হয়। আমরা আয়োজন করে সিনেমাহলে সিনেমা দেখতে যাই এটা জেনেও যে, একটা বানানো গল্পকেই আরোপিত রূপ দিয়ে সিনেমা বানানো হয় । অথচ সত্যিকারের সিনেমা হচ্ছে আমাদের যার যার জীবন। আমরা জীবনকে উপলব্ধি করতে চাই না বলেই জীবন নামক সত্যকে দূরে সরিয়ে রেখে পর্দার মিথ্যেতেই সত্যকে অনুমান করে নিই।

Facebook
Twitter
More Quotes
মিথ্যা থেকে বড় কোন পাপ নেই।
সবচেয়ে বেশি সত্য বলার শপথ নেওয়া হয় আদালতে অথচ এই আদালতেই সবচেয়ে বেশি মিথ্যা বলা হয়ে থাকে
মিথ্যা দু’রকমের আছে। হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা, আর ভেবে চিন্তে বলা মিথ্যা। হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায়। কোনাে পরিশ্রম করতে হয় না। ভেবে চিন্তে মিথ্যা বলাটাই কঠিন। এই মিথ্যা সহজে গলায় আসে না।
তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি, সেটা উপলব্ধি আমার অনেক আগেই হয়ে গেছে।
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। – হযরত আলী (রাঃ)
কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে । যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ।
সময়ের সাথে সাথে যা সত্য তা প্রকাশ পায় এবং যা মিথ্যা তা বিবর্ণ হয়ে যায়। – নিশান পানওয়ার
সত্যবাদী ব্যক্তির অন্তরে শান্তি থাকে, মিথ্যাবাদীর অন্তরে অশান্তি
সত্য আর মিথ্যার মধ্যে বর্তমানে মিথ্যাটা ক্রমশ সহজ হয়ে যাচ্ছে। আর মানুষ সবসময়ই সহজ পথটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে অন্তত একবার ঠকে যাওয়া ভালো।এতে করে জীবনে পরিপূর্ণতা আসে,জীবনের মর্ম উপলব্ধি করা যায়।