#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
আমি দূরে যাই- স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রাতের সুতীব্র স্রোত হুহু কোরে টেনে নিয়ে যায় , ফিরে এসো নিশ্চয়তা , ফিরে এসো রোদের সকাল ।
ছুঁয়ে দাও। আমি ভাসমান মগ্ন মেঘেদের মতো ঝ’রে পড়ি বৃষ্টির পালক।
বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাড়িয়ে রয়েছি একা, কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়। আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে। তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়। তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছুটাতো চাই। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কেউ দেখবে না, তুমি কাঁদো কবি, কাঁদো কেউ জানবে না তুমি কষ্ট পাও কবি কেউ ছোঁবে না তোমাকে, তুমি তো পাথর।
দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আয়ু থাক নেশায় বিভোর থাকুক বাসনা সারা দেহে, ঝরার আগেই তুমি হাতটি মেল,পতনের আগে শুধু জানিয়ে দিও এ তোমার ভুল সাধ,ভুল বাসনা।
যে রাত ‘পাশাপশি বসিবার বনলতা সেন’সে রাত আমার নয়, সে রাত অন্য কারো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ