#Quote
More Quotes
আমার কাছে ঈশ্বর-চিন্তা আর মানুষের অমরতার চিন্তা সমার্থক। কেউ যদি আমাকে আস্তিক বলেন বিনা বাক্যে মেনে নেব। আমি আস্তিক। যদি কেউ বলেন নাস্তিক আপত্তি করব না। আস্তিক হোন নাস্তিক হোন ধর্মে বিশ্বাস করুন আর নাই করুন আমি কোন বিবাদের হেতু দেখতে পাইনে। আমার অভীষ্ট বিষয় মানুষ শুধু মানুষ। মানুষই সমস্ত বিশ্বাস সমস্ত মূল্যচিন্তা সমস্ত বিজ্ঞানবুদ্ধির উৎস।- আহমদ ছফা
যারা বিশ্বাস করেছ, শোনো ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যারা ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে, আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন।
বিশ্বাস হলো আমাদের জীবনের একটি প্রত্যক্ষ ফলাফল। যদি আপনি বিশ্বাস করেন, তবে সে আপনাকে প্রতিষ্ঠান করে এবং আপনাকে শক্তিশালী করে।
যতই খারাপ কাজ করো কিন্তু জীবনে এমন কাউকে ধোকা দিও না, যে তোমাকে তার প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করে.
চোখ বিশ্বাস করে নিজেকে আর কান বিশ্বাস করে অন্যকে। জীবনে আপনি যেটা করেন তা- ই বলে দেয় যে আপনি কে।
মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।
জীবন খুব হতে পারে সুন্দর যদি আপনি বাস্তব জীবনকে ভয় না পান, এজন্য প্রয়োজন সাহস, কল্পনা, মেধা, শক্তি আর কিছু পরিমাণে টাকা।
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘচৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। - তসলিমা নাসরিন
আয়নায় দেখা মানুষটাকে বিশ্বাস না করাই ভালো। কারণ সে আপনারই উল্টো প্রতিচ্ছবি।
প্রতিদিন একবার নিজের সাথে কথা বলুন কারণ এটা নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে।