#Quote
More Quotes
জীবন টা আজ সাদা পাতা, লেখার কিছু নেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পুরানো আমি সেই হটাত করে কেনো কাঁদে আজ আমার মন তাকিয়ে দেখি হারিয়ে গেছে আমার আপনজন।
জীবন কখনো সোজা পথে চলে না, বাঁক আসে, ধাক্কা খেতে হয়, কিন্তু ঠিক সেই বাঁকেই থাকে নতুন গল্প, নতুন সম্ভাবনা।
বাস্তব জীবন যতক্ষণ চলবে বিপদ ততক্ষণই সাথে থাকবে তাই কখনো বিপদে থেমে না গিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
যদি কোন ব্যক্তি তার জীবনে বিপদে না পড়ে তাহলে সে কখনোই তার জীবনকে বাস্তবতার মুখোমুখি দাঁড়া করাতে পারবে না।
বিশ্বাস করা ভালো কিন্তু অধিক বিশ্বাস করা ভালো না। আর একবার বিশ্বাস ভেঙ্গে গেলে দ্বিতীয় বার জোড়া লাগানো যায় না।
জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো— সবাই সবসময় তোমার পাশে থাকবে না। তাই নিজেই নিজের শক্তি হও, নিজের বন্ধুও হও।
সব সময় সবার মতামত শুনো, কিন্তু নিজের সিদ্ধান্তটা নিজের মনের কথা শুনে নাও। কারণ জীবনটা তোমার, ভুল-সঠিকের দায়িত্বও তোমার।
জীবন একটিই, তাই প্রতিটা মুহূর্তকে ভালোবাসা, সম্মান আর সাহসিকতায় কাটানো উচিত। কারণ সময় পেরিয়ে গেলে ফিরে আসে না, শুধু রেখে যায় কিছু স্মৃতি আর কিছু আফসোস।
মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, তখন তারা নিজের আপনজনদেরই ভুলে যায়।
মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন! ভাবছি কবে তুমি হবে আমার আপনজন।