#Quote
More Quotes
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায় লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায় - সংগৃহীত
কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়- বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটে নি শাখে? পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নি সে অর্ঘ্য বিরচন?- সুফিয়া কামাল
বসন্ত মানেই নতুন আশা, নতুন রঙ, আর হৃদয়ে অজানা অনুভূতির দোলা।
হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরি আসি- কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী- গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে - সুফিয়া কামাল
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয় ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায় জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছড়ায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায় - সংগৃহীত
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে – রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণচূড়ার ডালে বসন্তের বার্তা মিশে আছে, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবখানে।
বিয়ে মানে শ্বশুরকে আব্বা ও শাশুড়িকে আম্মা বলে ডাকা। নিজের বাবা-মা তখন হয়ে যায় বুড়ো আর বুড়ি।
হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?- সুফিয়া কামাল
বিহুরে লগন মধুরে লগন, অকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামলী ফুটিছে, তার সুবাসে ময়না আমার ভাসিল রে – সংগৃহীত