More Quotes
বিবেকের চেয়ে বড় বিচারক আর নেই, এটি সব সময় সত্য কথা বলে।
শব্দের বাহারে নয়, নিঃশব্দতার গভীরতায় আসল কথাগুলো লুকিয়ে থাকে।
সে কাল ও একালের ব্যবধানটি এককথায় নির্দেশ করিতে হইলে বলিতে পারি যে, সেকালের শিল্পীরা মুখ্যত চাহিতেন সৌন্দর্য, আর একালের শিল্পীরা চাহেন সত্য। সুন্দর একখানি রূপ গড়িয়া তোলা ছিল প্রাচীন শিল্পীর সকল প্রয়াস, আধুনিকের একমাত্র যত্ন সত্যকে, নিছক সত্যকে প্রকাশ করিয়া ধরা। এই আকৃতি ও প্রকৃতি সম্পূর্ণ বিভিন্ন, এমনকি হয়তো বিপরীত ধরনের হইয়া পড়িয়াছে।
মিথ্যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সত্য তিক্ত তাই লুকিয়ে থাকে।
যে-ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে -আল হাদিস
মৃত্যু যখন আসে, তখন আর কোনো বাঁধা থাকে না। জীবন থেমে যায়, সবাই দূরে সরে যায়, একা মুখোমুখি হতে হয় কঠিন সত্যের সাথে।
কবি চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বাণীটি ত্রুটিপূর্ণ। এক অর্থে এটি মানবতার কথা বলে, অন্য অর্থে নাস্তিকতাও বোঝায়! ‘মানুষের উপরে কিছু নাই’ বললে স্রষ্টাকে অগ্রাহ্য ও অপমানিত করা হয়।
সত্য কথা বলতে বলতে নিজের গর্দান যাওয়ার পর্যায়ে এসেছি। কিন্তু এতে আমি ভীত নই। মরন আসার আগে কেউই মারতে পারবে না। - তাজউদ্দীন আহমদ
সময় কারও পক্ষে বা বিপক্ষে নয়, সময় শুধু সত্য উন্মোচনের আর পরিবর্তনের নিষ্ঠুর বাহক।
আমরা ভাবি, দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে; পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।