#Quote
More Quotes by Saadi Shirazi
এক জনের জুতো নেই। এই নিয়ে তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল। কেননা সে দেখল এক জনের পা-ই নেই। - শেখ সাদী
যে মানুষের উপকার করো, সে যদি অকৃতজ্ঞ হয়, তবুও থেমো না।
জ্ঞান মানুষকে নম্র করে, অজ্ঞতা করে গর্বিত।
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না। - শেখ সাদী
অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। - শেখ সাদী
যে নিজের দুর্বলতা জানে, সে কখনো অহংকারী হয় না।
একজন মূর্খ যদি চুপ থাকে, তবে তাকে জ্ঞানী মনে হতে পারে; কিন্তু কথা বললেই তার অজ্ঞতা প্রকাশ পায়, তাই অল্প জেনে বেশি বলার চেয়ে চুপ থাকা উত্তম।
যদি তুমি ধনবান হও, তবে তা নিয়ে গর্ব করো না; বরং দেখো তুমি সেই ধন সম্পদ কিভাবে ব্যবহার করছো, কারণ সম্পদ নয়, চরিত্রই মানুষের আসল পরিচয়।
তোমার কথা যদি রত্ন হয়, তবে কম বলাই উত্তম।
প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। - শেখ সাদী