#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা --তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই চাই কিছু লাল তীব্র আগুন।
উচিত ছিলো শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখে মুখ লুকানো লজ্জারাঙা স্নিগ্ধ হাসা আঁচল তলে । কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কতদূর, পুরোপুরি বিশটি মিনিট খরচ কোরে পৌঁছতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলেই এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু আমি আবার সেদিন বলব, প্রিয় আবার ফিরে আসো, চল আবার হাটি, চেনা পথ ধরে , অচেনা গন্তব্যে।
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
জানি না কখন এইসব স্মৃতি, এসব দৃশ্য ছায়ার মতোন বেঁধেছি শরীরে বকুলের লাশ! জেগে দেখি চাঁদ ক্লান্ত দুচোখে মাখে রাত্রির গোপন কাজল কুয়াশার জল। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যৌবন, একাকি রাত শিশিরের শুভ্রতা কাংখিত জীবন তুমি কী নিতে চাও বলো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ , তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রমনী এক রকম অনাবশ্যক ইচ্ছা বিবর্ণ ঝাঁঝাঁলো সম্প্রতি নারী শুধু কাচের ছায়া, অপ্রতিবিম্ব কাচ, শুধুমাত্র কাচ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ