More Quotes by Sunil Gangopadhyay
“জীবনের নিগূঢ় সত্যটি হচেছ, কখনো অশোভন আবেগকে প্রশ্রয় না দেওয়া”। - সুনীল গঙ্গোপাধ্যায়
“যা অসুন্দর বলে মনে হয়, তার মধ্যেও সৌন্দর্য থাকে”। - সুনীল গঙ্গোপাধ্যায়
ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশী বিচিত্র এবং গতিবেগও প্রচন্ড। - সুনীল গঙ্গোপাধ্যায়
কারোর আসার কথা ছিল না কেউ আসেনি তবু কেন মন খারাপ হয়?
শিশুর বল কান্না, আর মুর্খের বল নীরবতা। - সুনীল গঙ্গোপাধ্যায়
কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি। - সুনীল গঙ্গোপাধ্যায়
আমাকে বিক্রির টাকা হক্কের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। - সুনীল গঙ্গোপাধ্যায়
কৃতজ্ঞতা একটা বিষম বোঝা। অনেকেই সারা-জীবন এ বোঝা বহনে অক্ষম। তাই এই বোঝা ঝেড়ে ফেলে উপকারী ব্যক্তির শত্রুতা করে তারা স্বস্তি বোধ করে। - সুনীল গঙ্গোপাধ্যায়
মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু গাধাকে পছন্দ করে। - সুনীল গঙ্গোপাধ্যায়
আমাদের দেশে কোনও হদ্দ গরিবের বংশে বেশি ছেলেপুলে হলে তাদের মধ্যে একজনও ম্যাক্সিম গোর্কি কিংবা আব্ৰাহাম লিংকন হয় না। সব হয় চায়ের দোকানের বয় কিংবা বাজারের তরকারিওয়ালা কিংবা চোর-ডাকাত। - সুনীল গঙ্গোপাধ্যায়