#Quote
More Quotes
৯০ মিনিটের খেলায় একজন প্লেয়ারের কাছে বল থাকে ৩ মিনিট, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বাকি ৮৭ মিনিটের খেলা, যখন তোমার কাছে বল নেই। তুমি ভাল খেলোয়াড় কিনা, এই সময়টুকুই সেটা ঠিক করে দেয় - ইয়োহান ক্রুইফ
আমি শুধু ফুটবলের মাঠে নয়, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো হওয়ার চেষ্টা করি।
ফুটবল আমাদের শেখায়, জীবনের মতো এখানেও সুযোগটা নিতে হয় ঠিক সময়ে।
আমার অবাক লাগে, যখন স্ট্যাটস দিয়ে প্রতিভাদের বাতিল করে দেয়া হয়। স্ট্যাটস দেখলে আমিও বাদ পড়ে যেতাম। আমার বয়স যখন ১৫, আমি ডানপায়ে ২০ মিটার আর বাম পায়ে ১৫ মিটারের বেশি দুরে বল পাঠাতে পারতাম না। আমার কোয়ালিটি ছিল স্কিল আর ভিশন, কোন কম্পিউটারের সেটা ধরার ক্ষমতা নেই- ইয়োহান ক্রুইফ
ফুটবলের সবকিছু জীবনের মতোই। আপনাকে দেখতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনাকে সামনে এগোতে হবে, আপনার জায়গা খুঁজে বের করতে হবে, আপনাকে অন্যদের সাহায্য করতে হবে। এটাই জীবন এবং ফুটবলের মূলমন্ত্র। — জোহান ক্রুইফ।
গোল দিলে নিজেই ‘গোওওওল’ চিৎকার করতাম, আর ম্যাচ শেষ হলে বল নিয়ে পালাতো যার বল ছিল।
ফুটবল শিখিয়েছে, পড়ে গেলে কাঁদো না উঠে দাঁড়াও, আবার দৌড়াও।
মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন বন্ধুদের সাথে পাড়ার মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম সেই নির্মল আনন্দ আর ঘাম ঝরানো লড়াই আজ বড্ড মিস করি।
ফুটবল শেখায় একসাথে লড়তে, একসাথে জিততে, আর কখনো না হার মানতে মাঠের ঘামই একদিন হয়ে ওঠে গর্বের গল্প।
মিডিয়া অনেক সময়েই 8 আর গতিকে মিশিয়ে ফেলে। তুমি যদি বিপক্ষের চেয়ে খানিকটা আগে দৌড়োতে শুরু কর, তোমাকে গতিময় মনে হবে - ইয়োহান ক্রুইফ