#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“মন থেকে যারা কাজ করে না তাঁদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তাঁরা পায় না”। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণদের নতুন চিন্তা করতে হবে,নতুন কিছু ভাবতে হবে,অসম্ভবকে সম্ভব করতে হবে। তবেই তারুণ্যের জয় হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’। - এ. পি. জে. আব্দুল কালাম
উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। - এ. পি. জে. আব্দুল কালাম
সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে। - এ. পি. জে. আব্দুল কালাম
মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাঁধা না থাকলে সফলতা উপভোগ করা যায়না। - এ. পি. জে. আব্দুল কালাম
আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে, আমি কিছু জিনিসকে কখনই বদলাতে পারবোনা। - এ. পি. জে. আব্দুল কালাম
আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। - এ. পি. জে. আব্দুল কালাম
ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে,অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
শিক্ষাবিদদের বিচক্ষণতা,সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত। - এ. পি. জে. আব্দুল কালাম