#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
যদি আমরা স্বাধীন হতে না পারি কেউ আমাদের শ্রদ্ধা করবে না। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম
নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব – এই চারটি জিনিস মেনে চললে যেকোনো কিছুকেই লাভ করা যেতে পারে। - এ. পি. জে. আব্দুল কালাম
“তরুণেরা চাকুরী হননকারী না হয়ে বরং চাকুরী প্রদানকারীতে পরিণত হয়ে উঠো”। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। - এ পি জে আব্দুল কালাম
“প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের”। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মত পুড়তে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
“ছাত্রজীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে, হয়ে গেলাম রকেট বিজ্ঞানী”। - এ. পি. জে. আব্দুল কালাম
বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞান এর সমস্ত কাজ ইংরেজিতে হয়। আমি বিশ্বাস করি যে আগামী দুই দশক এ বিজ্ঞান এর কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে। তখন আমরা জাপানিদের মতো সমানে এগিয়ে যেতে পারব। - এ. পি. জে. আব্দুল কালাম
শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। - এ. পি. জে. আব্দুল কালাম