#Quote
More Quotes by Md Bayazid Miah
ল্যাম্পপোস্টের ঝাপসা আলো আর কুয়াশায় ঢেকে যাক নিশিকান্তের নিখাদ কৌমুদী, যেমনটা তোমার সৌন্দর্যকে আড়াল করেছে কেমিক্যালের প্রলেপ; বসন্তঘোষ, তিথিক্ষয়, যৌবনলক্ষণ এসব থাক তোমার নাকের ডগায় আমি নাহয় নিবারিত অনুরক্ত হয়ে থেকে যাই তোমার খোঁপার ভাঁজে!
দারিদ্রতা মানুষকে মিতব্যয়ী হতে বাধ্য করে!
আমাকে জ্ঞান নয়, কাজ দাও! কারণ জ্ঞান দিয়ে মস্তিষ্ক সন্তুষ্ট হলেও পেট সন্তুষ্ট হয় না!
ব্যর্থতার প্রথম ধাপ হচ্ছে ধৈর্য্য হারিয়ে ফেলা..!
যখন সুখের জোয়ার আসবো আমার আঙিনায় তখন সেই জোয়ারে তুমি ভাইসা আইসো, তোমার সখের ষোলকলা পুরা করমু!
এবারের বসন্তটা তোমার অযাচিত শহরে কাটাতে চাই অনিয়মের বেড়াজাল টপকে চষে বেড়াতে চাই মরচে ধরা প্রতিটা অলিগলি।
ভাষার জন্য যদি দিতে পারি প্রাণ মাতৃভূমির জন্য তবে কেন নয়? এক ইঞ্চি মাটিও পাবে না ত্রাণ ২৪ শের অভ্যুত্থান সেই কথা কয়!
জীবনে উপকারী এবং অপকারী এই দুই ধরণের ব্যক্তিদের নিকট সর্বদা বিনয়ী হও কারণ জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলো তাদের কাছে থেকে শেখা হয়েছে।
তুমি চলে যাওয়ার পর তোমার যাবতীয় কষ্টগুলো আমাকে ভক্ষণ করেছে সংকীর্ণ জীবনে বহুবার তোমাকে ভালোবেসেছি বলে!
আমার নিরবতা তোমাকে ছুঁতে পারেনি বলে দূরত্ব বেড়ে গেছে অনেকটা.....!!!