Rahitul Islam
Rahitul Islam Is a Bangladeshi Writer
| Date of Birth | : | 14 September, 1989 (Age 37) |
| Place of Birth | : | Jessore, Khulna, Bangladesh |
| Profession | : | Writter, Film Writer, Journalist, Bangladeshi Journalist |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
Biography
রাহিতুল ইসলাম (Rahitul Islam Ruwel) একজন বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সাংবাদিক, লেখক ও নাট্যকার। বর্তমানে দেশের একটি শীর্ষ দৈনিকে সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন। তবে তাঁর আগ্রহের বিষয় মূলত তথ্যপ্রযুক্তি। সংবাদপত্রে লিখে আর কথাসাহিত্য রচনার মধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন পাঠকদের এই জগতের জানা-অজানা নানা বিষয়ের সঙ্গে পরিচিত করাতে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১২। উল্লেখযোগ্য উপন্যাস: ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’ এবং ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯) এবং ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন।
Quotes
Total 14 Quotes
কেমন যেন থেমে যাচ্ছে সব, চারিদিকে অন্ধকার হে রাব্বুল আলামিন। তুমি জানো কি হতে যাচ্ছে, আমরা শুধু ধংসের অপেক্ষায় কাটাই সারা রাত, সারা দিন। যদি ধ্বংসই হবে, তাহলে অপেক্ষা কেন?
যারা শুধু ভালবেসে যায় সারা জীবন কিন্তু পায় না প্রিয় মানুষটিকে
হিংসা হচ্ছে পশ্চাৎদেশের ফোঁড়ার মতো। উঠতে কষ্ট, বসতে কষ্ট। শান্তি দেয় না, শুধু ব্যথা দেয়।
কিছুই শিখিনি তবে হাসতে শিখেছি। কিছুই শিখিনি তবে, আকাশের উদারতায় ক্ষমা করতে শিখিছি।
বল প্রয়োগ করে যদি জিততে চাও, মনে রেখো, তুমিও হারবে নিশ্চিত। কারণ, আরো ক্ষমতাবান কেউ না কেউ তোমাকেই বল প্রয়োগ করবে। তখন বারবার মনে পড়বে আমার কথা।
আমি প্রকৃতির লোক, নীরব লেখক। ~ রাহিতুল ইসলাম
আড়ালে যাবার আগে বাড়ালে আলোর হাত, আবার হবে দেখা কাটলে আঁধার রাত। ~ রাহিতুল ইসলাম
কম্পিউটারের মত ভাইরাস ভরা জীবনে যখন একটুও দম ফেলার সময় নেই, তখন বারান্দায় গিয়ে একবুক শ্বাস নেওয়ার নাম বেঁচে থাকার অ্যান্টিভাইরাস। ~ রাহিতুল ইসলাম
চুমুকে ডুবে যাই এই আমি যেখানে ভাবছ সেখানে নেই আমি। ~ রাহিতুল ইসলাম
মন খারাপের রাতে আমি তোমায় পাচ্ছি কই? যে পথ ধরে চলে গিয়েছ সে পথ চেয়ে রই। ~ রাহিতুল ইসলাম