photo

Md. Shariful Alam

Member of the Bangladesh Parliament
Date of Birth : 01 January, 1975 (Age 51)
Place of Birth : Kuliarchar Upazila, Kishoreganj District, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
মো. শরীফুল আলম(Md Shariful Alam) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৬ আসনে থেকে সংসদ সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

জন্ম ও শিক্ষাজীবন

শরীফুল আলম ১৯৭৫ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দিন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো: ছিদ্দিক মিয়া এবং মাতা রাশেদ বেগম। তিনি ১৯৯০ সালে তার মাধ্যমিক শিক্ষা রাজধানীর এ. কে. উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে সম্পন্ন করেন।

কর্মজীবন

তিনি ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১৮৭১৫৯ ভোট পেয়েছিলেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মুছা খান ২৪১১ ভোট পেয়েছিলেন। ফলস্বরূপ, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন।বাণিজ্য মন্ত্রণালয় এর প্রতিমন্ত্র নির্বাচিত হন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.