Md. Nurul Islam Bulbul
Politician, writer
| Date of Birth | : | 07 February, 1968 (Age 58) |
| Place of Birth | : | Rehaichar village, Chapainawabganj District, Bangladesh |
| Profession | : | Politician, Writer |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
নূরুল ইসলাম বুলবুল (Md. Nurul Islam Bulbul) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। তিনি ২০০১ সাল থেকে ২০০২ সাল পর্যন্তবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবন
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রেহাইচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম অধ্যাপক মোহাম্মদ ইসরাইল কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন এবং মাতা মোসাম্মৎ নুরজাহান বেগম নুরী। তিনি দশ ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ। তাঁর স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারিয়াপাড়া গ্রামে এবং বর্তমান ঠিকানা ঢাকার পুরানা পল্টনে। ২০০৩ সালের ৮ জানুয়ারি তিনি কোহিনুর আখতার সীমাকে বিয়ে করেন; তাঁদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে।
শিক্ষাজীবন
তাঁর প্রাথমিক শিক্ষা চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৮৩ সালে তিনি উক্ত বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর নবাবগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন করে ১৯৮৫ সালে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। স্নাতক পর্যায়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৭ সালে দ্বিতীয় বিভাগে বিএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ১৯৯১ সালে দ্বিতীয় বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
মোঃ নূরুল ইসলাম বুলবুল কর্মজীবন শুরু করেন নবাবগঞ্জ সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার প্রসারে প্যান এশিয়াটিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাবালে নূর হাসপাতাল ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-এর রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বিভিন্ন সময়ে তিনি উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিলেন এবং বর্তমানে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবন
ছাত্রজীবন সমাপ্তির পর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন শেষে নূরুল ইসলাম বুলবুল ১ জানুয়ারি ২০০৩ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এ যোগদান করেন এবং সহযোগী সদস্যপদ লাভ করেন। একই মাসে তিনি সংগঠনের কর্মী হন এবং ১৫ অক্টোবর ২০০৩ তারিখে রুকন (সদস্য) হিসেবে শপথ গ্রহণ করেন। দলীয় কর্মকাণ্ডে তিনি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি ঢাকা মহানগরীর উত্তরা দাওয়াতি ইউনিটের সেক্রেটারি এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪–২০০৫ সালে তিনি ঢাকা মহানগরীর গুলশান থানা আমীর ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সহকারী সেক্রেটারি এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকা মহানগরীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। ২০১৭ সালের শুরু থেকে তিনি ঢাকা মহানগরী দক্ষিণের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি ২০ দলীয় জোটে দলীয় সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.