ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division) নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজস্ব খাতভুক্ত মোট ৫টি ভিন্ন পদে জনবল নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও শূন্যপদ সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর – ০২টি পদ
২. ক্যাশিয়ার – ০১টি পদ
৩. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ০২টি পদ
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ০৫টি পদ
৫. অফিস সহায়ক – ১৪টি পদ
বয়সসীমা:
২০২৬ সালের ০১ জানুয়ারি তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিল করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে
http://ictd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ১০ মার্চ ২০২৬ সকাল ১০:০০টা থেকে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ ২০২৬ বিকাল ০৫:০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য নিচের বিজ্ঞপ্তিতে দেখুন...


