সূরা ইখলাস

সূরা ইখলাস
Admin November 13, 2024 1080
সূরা ইখলাস, পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ ও ছোট আয়াতবিশিষ্ট সূরাগুলোর একটি। এর আয়াত সংখ্যা চারটি। এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালার সম্পর্কে কাফেরদের যথাযথ জ্ঞানের অভাব এবং আল্লাহর একত্ববাদের বর্ণনা করতে এই সূরা নাযিল হয়েছে। এই সূরার মাধ্যমে তাওহিদের আকিদাকে দৃঢ় ও প্রতিষ্ঠিত করা হয়েছে।

এই সূরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, তবে এখানে এতটুকু বলাই যথেষ্ট হবে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর দিন শুরু করতেন এই সূরা তেলাওয়াতের মাধ্যমে এবং দিন শেষ করতেন এই সূরা তেলাওয়াতের মাধ্যমে। (কারণ তিনি অধিকাংশ সময় ফজরের সুন্নাত ও সালাতুল বিতরে সূরা ইখলাস ও সূরা কাফিরুন তেলাওয়াত করতেন।) (তাফসির ফী যিলালিল কোরআন ৬/৪০০৫)

সূরা ইখলাস:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

সূরা ইখলাসের বাংলা উচ্চারণ:

১. কুল হুয়াল্লাহু আহাদ।
২. আল্লাহুস-সামাদ।
৩. লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
৪. ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।

সূরা ইখলাসের বাংলা অর্থ:

১. বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
২. আল্লাহ কারো মুখাপেক্ষী নন।
৩. তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
৪. আর তাঁর কোনো সমকক্ষও নেই। (সূরা ইখলাস, আয়াত: ১-৪)