ফেসবুকে কিভাবে ইনকাম করা যায়
Admin
January 27, 2025
728
বর্তমানে সামগ্রিকভাবে ফেসবুকে অর্থ উপার্জন বেশ কঠিন হয়ে পড়েছে। এখনকার একটি পেজের কোনো অর্গানিক পোস্টের গড় রিচ সাধারণত মোট ফলোয়ারের প্রায় ৫ শতাংশ। ২০১৮ সালেও যেটি ছিল ৭ শতাংশ। আর যারা বিজ্ঞাপন এবং স্পন্সর করা বিষয়ের মাধ্যমে পে-টু-প্লে করেন; সময়ের সঙ্গে সঙ্গে তাদের রিচ আরও হ্রাস পেয়ে যায়। তবে ভালো খবর এই যে, ফেসবুক তার প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য নতুন এবং চমৎকার কিছু উপায় তৈরি করছে। যদিও সেগুলো মূলত উদ্যোক্তা এবং
ফেসবুকে বিপুল সংখ্যক ফলোয়ার আছে এমন সব পেজের জন্য।
আপনার যদি বেশ ভালো সংখ্যক ফলোয়ারযুক্ত পেজ থাকে এবং সেখান থেকে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান অথবা বিদ্যমান কোনো ব্যবসার জন্য আরও গ্রাহক পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে চমৎকার উপায়। যেগুলোর মাধ্যমে আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন। পাশাপাশি আপনাকে যেসব প্রয়োজনীয়তা মেনে চলতে হবে সে সম্পর্কেও আলোচনা করা হবে।
ফেসবুকে কিভাবে ইনকাম করা যায়
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত প্রোডাক্ট বা সার্ভিস এর বিজ্ঞাপন এবং আপনার রেফারেলের মাধ্যমে করা প্রতিটি বিক্রয়ের উপর একটি কমিশন পাবেন ।অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন এক অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি নামিদামি অনলাইন কোম্পানিগুলোর “এফিলিয়াতে প্রোগ্রাম ” অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে তাদের প্রোডাক্টস ও সার্ভিস গুলি প্রচার করে দিবেন। তারা আপনাকে একটি লিংক দিবেন যা শুধু মাত্র আপনার ব্যবহারের জন্য। আপনার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রোডাক্ট বা সার্ভিস এর জন্য তৈরি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করুন। যদি শ্রোতারা আপনার লিঙ্কের মাধ্যমে ক্রয় করে তবে আপনি একটি কমিশন পাবেন৷ এই ভাবেই আপনি ফেইসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।স্পন্সর পোস্ট
এটি অনেক কাজে দেয় যে , আপনি চাইলে স্পনসর করা পোস্টগুলির জন্য তাদের ব্যবসার প্রচার এ সহযোগিতা করতে পারেন।স্পনসর করা পোস্টগুলির সম্পর্কে ভালো ভাবে জেনে আপনার ফেসবুক পেজের শ্রোতাদের কাছে তাদের প্রোডাক্টস ও সার্ভিস গুলি প্রচার করুন। এর বিনিময়ে, আপনি অর্থপ্রদান বা বিনামূল্যে পণ্য প্রদান করবে । তবে হা নিশ্চিত করুন যে স্পনসর করা বিষয়বস্তু আপনার অডিয়েন্স দের আগ্রহের সাথে সারিবদ্ধ বা সম্পর্কিত কি না ? যদি সম্পর্কিত হয় তাহলে স্পনসর করা পোস্ট এর বিষয়বস্তু প্রচার করে আয় করতে পারেন ।ফেসবুক মার্কেটপ্লেস
ফেসবুক মার্কেটপ্লেস একটি চমৎকার প্ল্যাটফর্ম লোকাল প্রোডাক্ট বিক্রি করার জন্য । আপনার আশেপাশে থাকা ঐতিহ্যবাহী খাবার ,হস্তনির্মিত কারুশিল্প বা ব্যবহৃত জিনিসপত্র যাই থাকুক না কেন, আপনি সেগুলিকে মার্কেটপ্লেসে বিক্রয়ের জন্য তৈরি করতে পারেন। খুব সহজে ফেসবুক মার্কেটপ্লেস থেকে আপনার লোকাল ঐতিহ্যবাহী প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন। এটি গ্রামের অপরিচিত প্রোডাক কে বিজনেস এ পরিণত করার এটি একটি সহজ উপায়।এবং নিজেকে পরিচিত করতে পারেন সফল ব্যবসায়ী হিসাবে।