photo

Shamim Kaisar Lincoln

Politician
Date of Birth : 23 February, 1980 (Age 45)
Place of Birth : Gobindaganj, Gaibandha, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
শামীম কায়সার লিংকন (Shamim Kaisar Lincoln) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ। তিনি ২০০৬ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জন্ম ও প্রাথমিক জীবন

শামীম কায়সার লিংকন ২৩ ফেব্রুয়ারি ১৯৮০ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আবদুল মোত্তালিব আকন্দ মাতা মৃত আফরোজা আনার বিলকিস।

শিক্ষা জীবন

শামীম কায়সার লিংকন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন ১৯৯৫ সালে। তিনি ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ থেকে ২০০৩ সালে বিবিএ সম্পন্ন করেন। তিনি ম্যালয়েশিয়ার আইআইএফ থেকে আইসিটিতে মাস্টার্স সম্পন্ন করার পর এনআইআইটি থেকে ২০০০ সালে দুই বছর মেয়ার্দী নেটওয়ার্ক ফাইন্যান্স এন্ড এমআইএসে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

পেশায় ব্যবসায়ী শামীম কায়সার লিংকন এমবিএ অধ্যয়নরত অবস্থায় পিতার মৃত্যুর পর ২০০৬ সালে উপনির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ও ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।

Quotes

Total 0 Quotes
Quotes not found.