photo

Shaikh Faridul Islam

Politician
Date of Birth : 03 January, 1970 (Age 56)
Place of Birth : Bagerhat, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
শেখ ফরিদুল ইসলাম (Shaikh Faridul Islam) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জন্ম ও শিক্ষাজীবন

বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আলহাজ এস.কে. আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী এবং মাতা আলহাজ শাখিনা বেগম একজন গৃহিণী। তিনি প্রাথমিক শিক্ষা নিজ গ্রাম বড়দিয়া থেকে সম্পন্ন করেন। এস.এস.সি. (১৯৮৪) পাশ করেন বাইনতলা কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচ.এস.সি. (১৯৮৬) পাশ করেন আবুল কালাম কলেজ, রামপাল, বাগেরহাট থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স ও এম.এ. ডিগ্রি অর্জন করেন (পরীক্ষা ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়, ফল প্রকাশ ১৯৯২ সালে)। তিনি ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরিবেশ বিজ্ঞান বিষয়ে, আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে। তাঁর গবেষণার শিরোনাম ছিল: “বাংলাদেশের সুন্দরবনে জলবায়ু পরিবর্তন ও জীবিকায় এর প্রভাব”।

রাজনৈতিক জীবন

শেখ ফরিদুল ইসলাম ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাজনীতির পাশাপাশি বিনামূল্যে চক্ষু সেবার সাথে নিয়োজিত আছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.