photo

Shafiqur Rahman

Leader of the Opposition of Bangladesh
Date of Birth : 31 October, 1958 (Age 67)
Place of Birth : Moulvibazar, Sylhe, Bangladesh
Profession : Politician, Physician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
ডা. শফিকুর রহমান (Shafiqur Rahman) তিনি একজন বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর। ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫-২০২৮ কার্যকালের জন্য পুনরায় তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

প্রারম্ভিক জীবন

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবরে বর্তমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ১৯৭৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন

শফিকুর রহমান ছাত্রাবস্থায় ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)-এর মাধ্যমে তার ছাত্ররাজনীতি শুরু করেন। মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) পড়ার সময়ে হতাশ হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে দেন ও কলেজ হোস্টেলেই গোপন কার্যক্রমে থাকা ইসলামপন্থী সংগঠনের সাথে যোগাযোগ তৈরি করেন। তবে তিনি জাসদ ছাত্রলীগে সক্রিয় ছিলেন এমন কোনো তথ্যপ্রমাণ তখনকার এমসি কলেজ বা সিলেটের জাসদ ছাত্রলীগের কাছ থেকে পায়নি বিবিসি বাংলা। পরে, ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তিতে সিলেট শাখার সভাপতি হন। ১৯৮৪ সালে মূল দল জামায়াতে ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং পরবর্তীতে ২০১৬ সালে সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব নেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোটে থেকে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০১৯ সালের ১২ নভেম্বর আমির নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন

শফিকুর রহমান ৫ই জানুয়ারি ১৯৮৫ সালে আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।

স্বাস্থ্য
২০২৫ সালের ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যান। বক্তব্য শেষ করার পর তাকে ইবনে সিনা মেডিকেল কলেজে নেওয়া হয়। পরবর্তীতে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডে তিনটি প্রধান ব্লক ধরা পড়ে, যার ফলে জরুরি ভিত্তিতে তার ওপেন হার্ট বাইপাস সার্জারি করা হয় এবং সেসময় চারটি বাইপাস সম্পন্ন হয়।

উল্লেখযোগ্য কর্ম

তিনি রাজনৈতিক সেবা সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের সেবা মূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও আর্থিক সহায়তা করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার নিজ জেলায় প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।

Quotes

Total 0 Quotes
Quotes not found.