Nitai Roy Chowdhury
Minister for Culture Affairs
| Date of Birth | : | 07 January, 1949 (Age 77) |
| Place of Birth | : | Mohammadpur, Magura, Bangladesh |
| Profession | : | Lawyer, Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
Instagram
|
নিতাই রায় চৌধুরী (Nitai Roy Chowdhury) হলেন একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ যিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন।
প্রাথমিক জীবন
নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ঝুমা রায় চৌধুরী। এই দম্পতির নিপুণ রায় চৌধুরী সহ ২ পুত্র ও ৩ কন্যা আছে।
কর্মজীবন
নিতাই রায় চৌধুরী একজন আইনজীবী।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান।
রাজনৈতিক জীবন
নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।
এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিতাই রায় চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.