Afroza Khanam Rita
Minister of Civil Aviation and Tourism of Bangladesh
| Date of Birth | : | 04 April, 1962 (Age 63) |
| Place of Birth | : | Manikganj, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
আফরোজা খানম রিতা (Afroza Khanam Rita) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। মানিকগঞ্জ-৩ আসনের তিনি সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
প্রাথমিক জীবন
আফরোজা খানম রিতা ৪ এপ্রিল ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মন্ত্রী, মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু, মাতা হুরন নাহার রশিদ। আফরোজা খানম রিতা বিয়ে করেন মইনুল ইসলামকে।
রিতা এইচএসসি পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় অষ্টমস্থান অধিকার করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি. কম (অনার্স) পাস করেন।
রাজনৈতিক জীবন
আফরোজা খানম রিতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।পরে ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারেক রহমানের মন্ত্রীসভায় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.