Abdus Salam Pintu
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 01 July, 1952 (Age 73) |
| Place of Birth | : | Tangail, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
আব্দুস সালাম পিন্টু (Abdus Salam Pintu) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-শিক্ষামন্ত্রী ছিলেন।
জীবনী
পিন্টু ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২১শে আগস্ট ২০০৪ গ্রেনেড হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকায়, ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান। ২০১৬ সালে বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হন। তার ভাই মাওলানা তাজউদ্দিন হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে একজন। ২০১৬ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি বিএনপি'র নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন তার ছোট ভাই।
কর্মজীবন
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।
মামলা
২০০৮ সালে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে তখন থেকেই তিনি কারাগারেই ছিলেন। প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
Quotes
Total 0 Quotes
Quotes not found.