#Quote
More Quotes by Probar Ripon
মানুষের হৃদয় ভরে ওঠে আবার শুন্য হওয়ার জন্য, বিস্মৃতির এই ফুলেল বাগানে ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
নীরবতা হলো নিজের সাথে কথা বলা !
যে অন্যায় তোমার সাথে করা হয়েছে, সেই একই অন্যায় যদি তার সাথে করো, তোমাদের দুজনের কোনো পার্থক্য নেই
যে পাখির ডানা সুন্দর ও কণ্ঠস্বর মধুর তাকে খাঁচায় বন্দী করে মানুষ গর্ব অনুভব করে; তার সৌন্দর্য সমস্ত অরণ্যভূমির , এ কথা সম্পত্তিলোলুপরা ভুলে যায় ।
নিজেকে সময় দাও, অন্যরা তোমার সময় নিয়ে তোমাকে নিঃস্ব করবে কিন্তু তোমার নিঃস্বতার জন্য কোনো দায় নেবে না
পুড়তে না চাইলে হও আগুন, কাঁদতে না চাইলে হও জল - প্রবর রিপন
একাকীত্বের ব্যাপারে একাকীত্ব মূখ্য নয়, মূখ্য হলো ভয়, যা একাকীত্বের ভালো এবং মন্দকে নির্ধারণ করে
অন্তরে বিকার ঘটলে সেই আমার আপন মনের মানুষকে মনের মধ্যে দেখতে পাই নে ।
নিজেকে কখনো অসম্মান করো না, আত্মসম্মান যেনো কখনো ভেঙে না পড়ে, বলুক না লোকে অহংকারী
স্বপ্নহীন ঘুম যেমন অসম্ভব, তেমন স্বপ্ন ছাড়া জেগে থাকাও সম্ভব নয় - প্রবর রিপন