ই-ক্যাপ ৪০০ খেলে কি হয়
Admin
February 02, 2025
964
ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, শুষ্ক ত্বক আর্দ্র রাখে এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, যা বয়সের প্রভাব কমাতে সাহায্য করে।এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে এবং চুল পড়া কমায়। সাধারণত দিনে ১টি ৪০০ মি.গ্রাম ভিটা০মিন ই ক্যাপসুল গ্রহণ করা নিরাপদ, তবে শরীরের অবস্থা এবং প্রয়োজন অনুসারে ডোজ পরিবর্তন হতে পারে।
উপকারিতা
উজ্জ্বলতা বৃদ্ধিঃ ই ক্যাপ আমাদের শরীরকে সতেজ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এতে এমন এক ধরণের এন্টি-অক্সিডেন্ট হয়েছে যা আমাদের ত্বক এবং মুখের উজ্জলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌন্দর্য চর্চার ক্ষেত্রে ই-ক্যাপ মুখে খাওয়া যেতে পারে এবং প্রয়োজন অনুযায়ী বাহ্যিক ভাবে ব্যবহার করা যায়।
চুলের যত্নেঃ ভিটামিন ই চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। যারা চুল পড়া সমস্যা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এটি জাদুর মত কাজ করে। ই ক্যাপ চুলে ব্যবহারের নিয়ম হল এই ক্যাপসুল মুখে খাওয়ার পাশাপাশি নিত্যদিনের ব্যবহার্য তেলের সাথে মিশিয়ে চুলে ব্যবহার করা যেতে পারে। চুলে ব্যবহার করার ২ থেকে ৩ ঘন্টা পর মাথা শ্যাম্পু করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। এভাবে সপ্তাহে ২ দিন করে এক মাস ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
বয়সের ছাপ দূর করতেঃ বয়স বাড়ার সাথে সাথে মানুষের ত্বক কুঁচকে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বলিরেখা দেখা দিতে শুরু করে। এক্ষেত্রে ই ক্যাপ ক্যাপসুল এন্টি এজিং ক্রিম হিসেবে কাজ করে। নিয়মিত যদি ঝুলে যাওয়া এবং কুঁচকে যাওয়া ত্বকে ভিটামিন ই সমৃদ্ধ তেল মালিশ করা হয় তাহলে উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি সব ধরনের বলিরেখা দূর হয়।
ক্রিম হিসেবেঃ যারা নাইট ক্রিম ব্যবহার করে থাকেন তাদের জন্য ভিটামিন-ই মশ্চারাইজিং হিসেবে বেশ জনপ্রিয়। নিয়মিত ব্যবহৃত ক্রীম কিংবা লোশনের সাথে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের তরল মিশিয়ে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
নখের ভঙ্গুরতা রুখতেঃ সারাদিন বাহিরে কিংবা বাড়িতে বিভিন্ন ধরনের সাংসারিক কাজ করার কারণে যাদের নখের ভঙ্গুরতা দেখা দেয় তাদের ক্ষেত্রে একমাত্র ঔষধ হলো ভিটামিন-ই ক্যাপ ক্যাপসুল। নিয়মিত ই ক্যাপ ক্যাপসুলের তেল ভেঙে যাওয়া নখে মালিশ করলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব।
রোদের ক্রিমঃ বাইরে রোদে কাজ করার কারণে যাদের ত্বক পুড়ে কালো হয়ে যায় তাদের জন্য সেরা মশ্চারাইজিং হলো ভিটামিন-ই। কুলিং ক্রিমের সাথে কয়েক ফোঁটা ভিটামিন-ই মিশিয়ে ব্যবহার করলে খুব সহজেই রোদে পুড়ে কালো হওয়া থেকে দূরে থাকা যায়।
ক্ষত সারাতেঃ শরীরের ক্ষত নিরাময় করতেও ভিটামিন ই ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ই-ক্যাপ ক্যাপসুল সেবন করলে যেকোনো ক্ষতস্থান খুব দ্রুত সেরে ওঠে।
ভিটামিন ই এর অভাব পূরণেঃ ই ক্যাপ ক্যাপসুল শরীরে ভিটামিন এ এর অভাবজনিত সব ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে। নিয়মিত খাবারের পাশাপাশি ভিটামিন ই এর অভাব পূরণ করতে ই-ক্যাপ ক্যাপসুল সেবন করলে উপকার পাওয়া যায়।
ই ক্যাপ ক্যাপসুল এর অপকারিতা
সাধারণত ই ক্যাপ ক্যাপসুলের তেমন প্বার্শপ্রতিক্রিয়া এবং অপকারিতা দেখা যায় না। তবে অত্যাধিক পরিমাণে ই ক্যাপ সেবন করলে আমাশয় সহ এলার্জি জনিত রি-একশন দেখা দিতে পারে।
ভিটামিন ই ক্যাপসুল খেলে কি মোটা হয়
না, ভিটামিন-ই ক্যাপসুল খেলে মোটা হওয়া যায়না। তবে নিয়মিত খেলে শরীরে ভিটামিন ই এর চাহিদা পূরণ হবার পাশাপাশি শরীর সুস্থ থাকে। এতে শরীর একটু মোটা হতে পারে।
ভিটামিন ই ক্যাপসুল কোনটা ভালো
ভিটামিন-ই ক্যাপসুল সব গুলোই ভাল। তবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-ক্যাপসুল গুলো হলো ই-ক্যাপ ৪০০, ই-ভিট, ই-জেল ইত্যাদি।
Categories
Latest Blogs
-
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ...
March 13, 2026 -
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ...
March 11, 2026 -
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ...
March 09, 2026 -
পুলিশ নিয়োগ ২০২৬
February 27, 2026 -
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি...
February 26, 2026